
সাবিত হোসেন, শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জের মোকামতলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ থানা শাখা কর্তৃক সাবেক ও বর্তমান দের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়।
পহেলা এপ্রিল মঙ্গলবার ২০২৫ সকাল ৮.৩০ টায় উপজেলার মোকামতলায় গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মো.শাহাদাতুজ্জামান সাহেব সাবেক সাংসদ। অনুষ্টানে মো.ছাবিদুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনা করেন মো. আব্দুল আলিম।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাইয়্যেদ কুতুব সাব্বির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম। বিষেশ অতিথি মাওলানা মো. আলাল উদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা।মো.রাসেল আহম্মেদ সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছামসুল হক, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের পরিচালক আনিছুর রহমান, মোকামতলা আদর্শ থানা শাখার সাবেক সভাপতি এমদাদুল হক, মশিউর রহমান, আল-আমিন, মেহেদুল ইসলাম, জাকিরুল ইসলাম মিরাজ, সাংবাদিক খালিদ হাসান সহ অনেকেই।
অনুষ্ঠানের শুরুতে সাবেক শিবির কর্মীদের পরিচয় পর্ব এবং শেষে পবিত্র মাহে রমজান মাসে অর্থসহ কুরআন খতমকারী তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করেন মোকামতলা আদর্শ থানা শাখার সেক্রেটারি আব্দুল আলিম, শিবিরকর্মী আব্দুল্লাহ আল মাহিন ও মাধুর্য।
এসময় সাবেক ও বর্তমানের শতাধিক শিবির কর্মী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন মাওলানা শাহাদাতুজ্জামান।