1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার

বগুড়ায় ছাত্রদলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টায় শহরের খোকন পার্কের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াকুবিয়া মোড়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

গত শনিবার (৫ এপ্রিল) রাতে ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদলের নেতার উপর এ হামলার ঘটনা ঘটে। উক্ত বিক্ষোভ মিছিলে বক্তারা সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন,বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু,শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com