1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজারে এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

Open photo

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন। জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার সেক্রেটারি সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দিন, বগুড়া জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব। অনুষ্ঠানে আটমূল ইউনিয়নের বায়তুল মাল সম্পাদক আব্দুল ওহাব, তালিমুল কুরআন বিভাগের সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আব্দুল মান্নান, ইউনিয়ন অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, পেশাজীবী সম্পাদক আব্দুল মোত্তালিব, ওলামা বিভাগের সম্পাদক আলাল উদ্দিন, জামায়াত নেতা ওমর ফারুক সহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com