1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোবাইল ফোনে প্রেম, অত:পর ধর্ষণের শিকার স্কুল ছাত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোবাইল ফোনে প্রেম, অত:পর ধর্ষণের শিকার স্কুল ছাত্রী

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার

বগুড়া শিবগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী কিশোরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই কিশোরী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, দশম শ্রেণীতে পড়ুয়া এই কিশোরীর সঙ্গে পাশের গ্রামের এক কিশোরের মুঠোফোনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। সকালে স্কুলে যাওয়ার কথা বলে কিশোরীটি তার ছেলে বন্ধুর সঙ্গে বগুড়া সদরের একটি ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে তাকে প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ছেলে বন্ধু।

পরে বিকেলে বাড়ির ফেরার পথে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সেই ছেলে বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈনউদ্দিন প্রতিদিনের সংবাদ কে বলেন, ভুক্তভোগী কিশোরী আশঙ্কামুক্ত আছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com