1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মহাস্থানে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মহাস্থানে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার আছর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত উপজেলার মহাস্থান বন্দরে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা। এসময় সংগঠনটির উদ্দেশ্য-লক্ষ্য, তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচির সাথে যেসব জনসাধারণ একমত পোষণ করছেন তাদেরকে জামায়াতের সমর্থক ফরম পূরণের মাধ্যমে সংগঠনের দিকে আহ্বান করছেন তারা।

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন উপজেলার বিভিন্ন বন্দর ও গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করা হচ্ছে। দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগঠনের ছায়াতলে আসার জন্য আহ্বান করা হচ্ছে।

এসময় বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন, রায়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলী, জামায়াত নেতা মনসুর আলী, মাওলানা রফিকুল ইসলাম, শাহ আলম, সিরাজুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com