
বগুড়া শিবগঞ্জের দেউলী ইউনিয়ন পাকুরতলা বাজার বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উপ-শাখার আয়োজনে ও মেসার্স নাইন টেডার্স এর সৌজন্যে, এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট এর সার্বিক সহযোগিতায় মহান মে দিবস পালিত।
১৮৮৬ খ্রিস্টাব্দের সেদিন দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়।
তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে।
আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় মহান মে দিবস।
বুধবার পহেলা মে ২০২৫ ইং সকাল ১০.০০টায় পাকুরতলা বাজারে বগুড়া জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের পাকুরতলা আয়োজনে উপ-শাখার
সভাপতিত্ব করেন জনাব মো.আতিক হাসান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মো.এইচ এম ওয়াদুদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জনাব মো.জাহাঙ্গীর আলম
এছারাও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও মেসার্স নাইম টেডার্স এর প্রপাইটর মো. সামায়ুন ইসলাম নাইম।
মোকামতলা সংগঠনের সভাপতি এনামুল হক
সাধারণ সম্পাদক মো.শাহীনুর রহমান শাহীন
পাকুরতলা সংগঠনের সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন গৃহনির্মাণ শ্রমিক মো.শিবলু আকন্দ, খারিজুল ইসলাম, রতন আকন্দ,মশিউর রহমান, রায়হান আলি প্রমুখ।