1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক খলিলুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক খলিলুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকী

মুনছুর রহমান - বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯০ বার

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া (বম্বুপাড়া) গ্রামের মরহুম ইলিয়াছ আলীর সুযোগ্য সন্তান জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার হোপপীর হাটা দাখিল মাদ্রাসার সুপার, নয়া দিগন্ত পত্রিকার শিবগঞ্জ সংবাদদাতা ও কালাই উপজেলা প্রেসক্লাবের সাবেক অন্যতম সদস্য মোঃ খলিলুর রহমান আকন্দ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১০ মে, ২০২৫)। তিনি ২০২৪ সালের ১০ মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনি রোগজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সাংবাদিক মহল, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী ও সর্বস্তরের জনসাধারণের মাঝে।
একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল মানুষ ছিলেন তিনি সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, বন্ধু সুলভ ও মানবিক গুণে গুণান্বিত ব্যাক্তি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায়ও তার ব্যাপক অবদান ছিল। তিনি নিজেকে সাংবাদিকতার পাশাপাশি শিক্ষক পরিচয়ে গর্ববোধ করতেন। তিনি শুধু সংবাদ সংগ্রহ করতেন না, সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবসময়। সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে তিনি ছিলেন নির্ভীক, যার জন্য অনেক সময় তাকে নানা চাপ ও হুমকির সম্মুখীন হতে হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি ছিলেন সামাজিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠস্বর, সাংবাদিকতা, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিক খলিলুর রহমান ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। তিনি বিশ্বাস করতেন “স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।”এই নীতিতেই তিনি আজীবন কাজ করে গেছেন। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে কালাই সাংবাদিক কল্যাণ সংগঠন এর সকল সদস্যবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদাউস দান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com