1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭০ বার

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইউএনও। বৈঠকে পরামর্শমূলক নানা আলোচনা করেন বক্তারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলোচনা হয়।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মনজুরুল ইসলাম রাজু।
উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, জিয়াউর রহমান, মাহাবুর রহমান, রেজাউল করিম, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহাবুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক কল্লোল প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com