1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলা বাজারের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহিদুল, সম্পাদক আশরাফুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলা বাজারের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহিদুল, সম্পাদক আশরাফুল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৫ বার

সাবিত হোসেন,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জাহিদুল ইসলাম সভাপতি ও আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন। পোলিং অফিসার ছিলেন তৌহিদ ইসলাম, ইমরান আলী, আল আমিন, রুহুল আমিন, মহসিনা বেগম ও ইতি আক্তার। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিলো। সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে জাহিদুল ইসলাম ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী পান ১৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে তালা প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী ১৬০ এবং মই প্রতীকের প্রার্থী ৬৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে আব্দুল মতিন ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা টুপি প্রতীক ৫০, মাছ ৩৯, টেবিল ফ্যান ৯৪ এবং হরিণ ৯৯ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান বাদল ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মোটরসাইকেল ১০৭ এবং মোরগ ১৪১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মাইক প্রতীক নিয়ে মুঞ্জু মিয়া ৩১১ ভোট পেয়ে বিজয়ী হন। যেখানে প্রতিদ্বন্দ্বী হাতী প্রতীকের প্রার্থী পান ১৬০ ভোট। কোষাধ্যক্ষ পদে আম প্রতীক নিয়ে নাজিম উদ্দীন রাজু ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী সিএনজি মার্কা প্রার্থী পান ১৭৪ ভোট। ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ট্রাক প্রতীক নিয়ে আব্দুল ওহাব ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী তাল গাছ প্রতীক ১০১ এবং হাত পাখা প্রতীক ১০৭ ভোট পেয়েছেন।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com