1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন সাহা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৬ বার

রাজশাহী র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার ও ডিএমপির বাড্ডা জোনের সাবেক এসি রাজন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার রাজন কুমার সাহাকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তারের পর গত ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়।সেহেতু, রাজন কুমার সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com