
সাবিত হোসেন,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালকের শেয়ার অংশ হস্তান্তর করায় অভিভাবক ও এলাকাবাসীকে অবগত করতে সংবাদ সম্মেলন করেছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক এমদাদুল হক।
গতকাল রবিবার সকাল ১০টায় মোকামতলা মডেল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমদাদুল বলেন, গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম মুসা ব্যক্তিগত সমস্যার কারণে তার শেয়ার অংশ হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানের কেউ নন। এখন থেকে কেউ যদি সাইফুল ইসলাম মুসার সাথে প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো লেনদেন করেন তার দায়ভার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নেবেন না। তিনি আরো বলেন, গোল্ডেন চাইল্ড স্কুল এন্ড কলেজ সোনাতলা রোড সংলগ্ন প্রথম শাখাটি বন্ধ ঘোষণা করে স্থান পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্বরোড সংলগ্ন মোকামতলা দাখিল মাদ্রাসার উত্তর পাশে একটি শাখায় পরিচালিত হবে।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।