1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক আজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৩ বার

ঢাকা সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরমানথা ক্রিস্টিয়ানা নাসির আজ সোমবার (২ জুন) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, রোববার ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী নাসির। সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। এক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করতে পারেন।

জানা গেছে, ঢাকা সফরকালে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com