1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান আছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান আছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৪ বার

আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবশ্যই র‌্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং সারা দেশে ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি এটি চলমান রয়েছে। যদি কোনো ধরনের অপতৎপরতা আমাদের নজরে আসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি সংবাদ সম্মেলনে পবিত্র ঈুল আজহা উপলক্ষ্যে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, সবসময়ই শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। এমনকি বিদেশে বসেও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার, অর্থের ভাগাভাগি নিয়ে প্রায়ই খুন-খারাবির ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com