1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৬৪ বার

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকায় মামলা দুটি দায়ের করেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, আসামি নূর মোহাম্মদ তার দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার ১৭টি ব্যাংক হিসাবে প্রায় ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

দ্বিতীয় মামলায় নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে স্বামীর প্রভাবে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই সম্পদ তিনি ভোগদখলে রেখেছেন। এই অপরাধে নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরাকে আসামি করা হয়েছে।

এ ছাড়া, ইসমত আরা ২১টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com