1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে যা বললেন ড. ইউনূস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিয়ার স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে বিবিসিকে যা বললেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬২ বার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। যা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।

কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন ড. ইউনূস।

বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন। তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না। বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন।

তিনি বলেন, হয়ত তিনি (স্টারমার) ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারব, যা ঘটছে তা দেখাতে পারব এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে, আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি।

অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি না আমি হতাশ হব, নাকি তিনি (কিয়ার স্টারমার)। কোনো কারণে একটা সুযোগ হারালো, আমি জানি না। এজন্যই বলেছি, তার বাংলাদেশে আসা উচিত। একটু নির্ভার থাকবেন, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন।’

গত ৯ জুন সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে শনিবার (১৪ জুন) সকালে দেশে ফেরেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com