1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে : উপদেষ্টা রিজওয়ানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৯ বার

রাজনীতি কিংবা নির্বাচন সব ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলেন সেটা ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল সেটির অবসান হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com