
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশ এর নির্দেশে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদল এর উদ্যোগে গত ১৬ই জুন সোমবার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নূরনবী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন শেহজাদ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,প্রচার সম্পাদক সুমন পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ,এনামুল,শাকিল,কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আফিফ হাসান,সাংগঠনিক সম্পাদক রাবু, মারুফ,কাউসার,দামগড়া ফাজিল স্নাতক মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুবায়েত হোসেন জান্নাত সহ আরও অনেকেই।