1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৩ বার

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধান ও উপ-কাউন্সিলর ম্যাথিউ বে-এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঢাকায় দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক শাখার অফিসার হারমানাস্কি ও জ্যামি স্টেলিও উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, নারী ও সংখ্যালঘুদের অধিকার বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। পাশাপাশি ১৯৭১ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার, রাজনৈতিক সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথাও তুলে ধরা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com