
ছাত্রলীগের সাবেক ক্যাডার মোঃ জামান উদ্দিন প্রধান বিগত আওয়ামী নেতা মমতাজ উদ্দিনের হাত ধরে বগুড়া ডিসি অফিসে অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে সে ধুনট সদর অফিসে কর্মরত রয়েছে। সে অফিস সহায়ক পদে চাকরি করলেও অতি অল্প সময়ে বগুড়া পৌরসভা ১৪ নং ওয়ার্ডের শাকপালা মধ্যপাড়া ৫ শতক জমির উপরে একটি বহুতল ভবন নির্মাণ সহ ঐ একই গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আলীর নিকট হইতে একটি বাড়ি ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাশে ২০ শতক জমি ক্রয় করিয়াছে। যাহা তার বর্তমান বৈধ আয়ের উৎসের সাথে গড়মিল রয়েছে। পিয়ন জামালের হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার দৃশ্য অনেকের মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। জামালের বাড়ি ও জমির যাবতীয় তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে সে ভোল্ট পাল্টিয়ে বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।