1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে আইএমইডি’ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে আইএমইডি’

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৭ বার

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বিভাগের সচিব মো. কামাল উদ্দিন জানিয়েছেন, দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই অগ্রগতির প্রতি অঙ্গীকারাবদ্ধ৷ সরকারের উন্নয়ন তহবিল যথাযথভাবে ব্যবহারে আইএমইডি নিয়মিতভাবে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও অডিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ জুন) আগারগাঁও আইএমইডি সচিবের অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি৷

আইএমইডি সচিব বলেন, আমরা নিশ্চিত করতে চাই, জনগণের অর্থে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তা যেন যথাযথভাবে এবং সময়মতো শেষ হয়। এজন্য আমরা নিয়মিত পর্যবেক্ষণ, অডিট ও মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছি।

কামাল উদ্দিন বলেন, আইএমইডি শুধু প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ করে না, বরং তার প্রভাবমূল্যায়নও করে থাকে। এর ফলে ভবিষ্যতের প্রকল্পগুলো আরও বাস্তবভিত্তিক ও জনকল্যাণমুখী হয়।

তিনি জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম মনিটরিং আরও শক্তিশালী করা হয়েছে। ই-জিপি, ডিজিটাল ড্যাশবোর্ড ও মোবাইল অ্যাপের মাধ্যমে এখন আমরা প্রকল্প পর্যবেক্ষণ করছি, যাতে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায় এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।

আইএমইডির সচিবের মতে, মাঠপর্যায়ের অংশগ্রহণ ছাড়া প্রকল্প বাস্তবায়নের প্রকৃত চিত্র পাওয়া যায় না।

তিনি বলেন, কেন্দ্রের পাশাপাশি মাঠপর্যায়ের তথ্য ও ফিডব্যাক আমরা গুরুত্ব সহকারে নেই। এতে প্রকল্পের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা সম্ভব হয়।

এসডিজি লক্ষ্য পূরণের প্রসঙ্গ টেনে সচিব বলেন, আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মাথায় রেখে কাজ করছি। আমাদের লক্ষ্য, প্রকল্পগুলো যেন পরিবেশগত ভারসাম্য, অর্থনৈতিক ফলপ্রসূতা ও সামাজিক অন্তর্ভুক্তির দিক থেকে কার্যকর হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে উন্নয়ন প্রকল্পগুলোকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে আইএমইডি কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com