1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় হাসপাতালে ভর্তি হিরো আলম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বগুড়ায় হাসপাতালে ভর্তি হিরো আলম

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৫ বার

 

আলোচিত সোশ্যাল মিডিয়া তারকা ও স্বতন্ত্র নির্বাচনপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তা বুঝতে পেরে দ্রুত তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

তাৎক্ষণিকভাবে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক ও ব্যক্তিগত মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হিরো আলমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বিস্তারিত তথ্য মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হবে।

উল্লেখ্য, হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড ও বক্তব্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com