1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জনদুর্ভোগের সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো বিএনপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জনদুর্ভোগের সংবাদ প্রকাশের পর রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো বিএনপি

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৫ বার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধাড়িয়া বাজার থেকে কালকী গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বেহাল রাস্তার দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর আগে “২০ বছরেও পাকা হয়নি রাস্তা, জনদুর্ভোগে গ্রামবাসী” শিরোনামে গত ২৪ জুন ইয়ুথ টেলিভিশনে সংবাদ প্রকাশ হয়।

পরে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করেন কিচক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। রবিবার ভোর থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। এতে কিচক ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জানা যায়, দীর্ঘ ২০ বছরেও পাকা হয়নি কালকী গ্রামের ওই রাস্তাটি। লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। কয়েকদিনের বৃষ্টিতে ওই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। রাস্তাটির বেহাল দশা হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো এলাকাবাসীদের। স্থানীয়দের অভিযোগ, হাসিনা সরকারের আমলে রাস্তা পাকা করণের জন্য বরাদ্দ আসলেও আওয়ামীলীগের নেতারা এই রাস্তা পাকা না করে বরাদ্দটি অন্য জায়গায় নিয়ে যায়।

কিচক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। পরে বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম দলীয়ভাবে আমাদের রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন। তার নির্দেশে আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং কাজ শুরু করেছি।

তারা আরও জানান, মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের দলের নেতাকর্মীরা জনগণের সেবায় সবসময় নিয়োজিত।

কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন জানান, গত কয়েক বছর যাবৎ রাস্তাটি পাকা করণের জন্য অনেক চেষ্টা করে আসতিছি। কিন্তু কাজ হয় না। এবার টানা বৃষ্টিতে রাস্তার অবস্থা এমন হয়েছিলো যে, যাতায়াত ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। পরে রাস্তার দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। পরে তার নির্দেশে কিচক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সংস্কার কাজ শুরু করেন। এতে আমিও অংশগ্রহণ করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com