
২৯ শে জুন- ২০২৫ বিকেল ৪টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম” এর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নিবাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান , সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে সমীর কুমার দাস ও রেক্সোনা আক্তার , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও News 21 চ্যানেলের তেরখাদা প্রতিনিধি এম মফিজুল ইসলাম জুম্মান।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।