1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯২ বার

অধিনায়ক র‌্যাব-১২, মহোদয়ের দিকনির্দেশনায় আজ ৩০ জুন রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল “বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস মেডিকেল কলেজ ও হসপিটাল এর সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৫টি সিম এবং নগদ ৪,০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগন মোঃ কবির হোসেন (৩০), পিতা মোঃ নুরনবী, সাং-সেবকদাস, ইউপি-গোড়ল, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট, মোঃ নুর হোসেন (২৫), পিতা মোঃ সন্তোশ আলী, সাং-মালগারা, ইউপি-গোড়ল, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট ও মোঃ শফিকুল ইসলাম( ৩৮), পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং-বেজোড়া উত্তর পাড়া, থানা-শাজাহানপুর, বগুড়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com