1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া শহরে দুইটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান,  নারী-পুরুষসহ ১২ জন আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া শহরে দুইটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান,  নারী-পুরুষসহ ১২ জন আটক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬১ বার

 

বগুড়া শহরের গালাপট্টি এলাকায় অবস্থিত দুইটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ৮ নারী ও ৪ পুরুষকে আটক করেছে। আজ সোমবার দুপুরে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টুইন ব্রাদার্স ও আমির গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হোটেল কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই এমন কার্যকলাপ চলছিল, যা নিয়ে নানা মহলে উদ্বেগ ছিল। পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com