1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাবতলীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাবতলীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

 

বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি মধ্যপাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী সেফালী বেগম (৫০) ও নয়ন মিয়া (২৯) গ্রেফতার হয়েছেন।
বুধবার (২ জুলাই) দিবাগত রাত ২:৩০ থেকে ৩:৪৫ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির। গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সেকেন্ড অফিসার আসিফ ইকবাল, এসআই পলাশ ও এএসআই আনোয়ারসহ একটি দল অংশ নেয়।অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮,১৫০ টাকা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযান শেষে ক্যাপ্টেন আরাফাত বলেন, “মাদক সেবনকারী ও বিক্রেতাদের প্রতি আমাদের কড়া বার্তা—দ্রুত এই অবৈধ পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।স্থানীয়দের ধারণা, ধারাবাহিক এই অভিযানে গাবতলীতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com