1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬২ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।

dhakapost

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়গ্রস্ত করা হয়েছে।

এদিকে, ককটেল নিক্ষেপের প্রতিবাদে বাংলামটর এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। তারা ককটেল নিক্ষেপে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

dhakapost

এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে চারজন আহত হয়েছিলেন। আহত চারজন হলেন- শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com