1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মিশন খোলার বিষয় খসড়া পর্যায়ে আছে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬১ বার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা হতে যাচ্ছে। এটি এখনো খসড়া পর্যায়ে আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

কোন শর্তে ঢাকায় ওএইচসিএইচআর অফিস দেওয়া হচ্ছে— এমন প্রশ্ন রাখা হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, এখনো এটা খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পর্ণ এগ্রিড ড্রাফটে আসবে যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।

বাংলাদেশে জাতিসংঘের ওএইচসিএইচআর একটি মিশন শাখা হতে যাচ্ছে। যার সমোঝতা স্মারক সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

এদিকে বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়কারীর নাম প্রস্তাব করা হয়েছে। জাতিসংঘের নতুন প্রতিনিধিকে নিয়ে ঢাকার অস্বস্তি আছে কিনা— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের পক্ষ থেকে এগ্রিমো দিতে হবে। আমরা এখনো এগ্রিমো প্রসেস করিনি। কাজেই প্রসেস হোক, তারপর এটার জবাব।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন গোয়েন লুইস।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com