1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এবার পুলিশ সংস্কারের দাবি এনসিপির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এবার পুলিশ সংস্কারের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬১ বার

পুলিশে সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এসময় বক্তারা বলেন, বর্তমানে পুলিশের মধ্যে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক হস্তক্ষেপ এবং জনভোগান্তি একটি বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলোর কারণে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে এবং পুলিশের উপর বিশ্বাস কমে যাচ্ছে। তাই এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে পুলিশের মধ্যে একটি যুগোপযোগী সংস্কার প্রক্রিয়া শুরু করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, পটিয়ার ঘটনায় থানার ওসিকে অপসারণ না করে, তাকে রেঞ্জ অফিসে সংযুক্ত করার ঘটনা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি আমাদের মূল দাবির পরিপন্থি। কারণ আমরা চাইছিলাম তাকে স্থায়ীভাবে অপসারণ করে, একদম বিচারের আওতায় আনা হোক। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হওয়া দরকার এবং তার অপব্যবহার ও অনিয়মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। পুলিশ বাহিনীর মধ্যে যদি এ ধরনের আচরণ ও অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপস করা হয়, তবে তা পুরো বাহিনীর ভাবমূর্তি ও কার্যকারিতাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

এখন সময় এসেছে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশের মধ্যে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন, যাতে ভবিষ্যতে জনগণ কোনো ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার না হয়। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করার জন্য পুলিশের মধ্যে সংস্কারের প্রয়োজনীয়তা অপরিসীম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) পটিয়া থানায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দেকে আটক করে পুলিশে সোপর্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তখন পুলিশ দীপঙ্করে নাম-ঠিকানা যাচাই করে কোনো মামলা না থাকায় গ্রেপ্তারে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে পটিয়া থানায় বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ জুলাই) সকালে থানা ঘেরাওয়ের পাশাপাশি পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। দিন রাতেই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com