1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

বগুড়া শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ৩ ছাত্রকে অপহরণের ঘটনা ঘটায়। অপহরণের পর পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে।
আজ শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে অপহৃত ৩ ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ৪ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।
গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে অপহরণ পরিস্থিতির সফল অবসান ঘটেছে।স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com