1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের মতবিনিময় ও গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের মতবিনিময় ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮১ বার

৪ জুলাই দুপুর ২টার দিকে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং তেরখাদার বারাসাত নিবাসী পারভেজ মল্লিক দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
তিনি বাজারের ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। পারভেজ মল্লিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে বলেন , বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে , সুখে শান্তিতে বসবাস করে। তিনি বলেন , দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বিএনপির পতাকাতলে সমবেত হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ও নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফ বিল্লাহ , বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন , কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ , বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ , মোঃ রবিউল ইসলাম লাখু , মোঃ লালিম শেখ ও মো: গোলজার আলম , আরিফ শেখ , যুবদল নেতা জুয়েল শেখ সহ আরো অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com