1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় অরবিন্দ মন্ডল বুলু স্মৃতি টুর্নামেন্টের ৩য় খেলায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় অরবিন্দ মন্ডল বুলু স্মৃতি টুর্নামেন্টের ৩য় খেলায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮০ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলুর স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩ য় খেলা ৪ ঠা জুলাই ~২০২৫ ইংরেজি শুক্রবার বিকালে ডোবা মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
৮ দলীয় ফুটবল খেলায় অংশগ্রহণ করে রূপসা শহীদ মুনসুর স্মৃতি সংসদ ও এজাজ একাডেমি খুলনা।

খেলায় প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে শহীদ মুনসুর স্মৃতি সংসদ ২ টি গোল করতে সক্ষম হয় এবং এজাজ ফুটবল একাদশ ১ টি গোল করতে সক্ষম হয়।
নির্ধারিত সময়ে শহীদ মুনসুর স্মৃতি সংসদ ২-১ গোলে বিজয়ী হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন ১০ নম্বর পরিহিত জার্সি পরিহিত খেলোয়াড় রোকন ও ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আনিস এবং বিজীত দলের হয়ে গোল করেন ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাদ।
রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন সুমন রাজু ,আলী আকবর , বিল্পব সরদার।

ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মল্লিক। টুর্নামেন্টের ৪র্থ খেলায় আগামী রবিবার মুখোমুখি হবে তেরখাদা ফুটবল একাদশ এবং জে আর বি ফুটবল একাদশ।

খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ৫ নং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক , ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু , ক্রীড়া সংগঠক মাঈনুল ইসলাম টুটুল।

সভায় সভাপতিত্ব করেন ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাগর কুমার দাস।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী , শিয়ালি পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রদীপ সরকার , প্রধান শিক্ষক অমল কুমার শিকদার , অরবিন্দু মন্ডল বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল , বিজয় মজুমদার , রমেশ চন্দ্র দাস , সমাজসেবক শান্তিরাম মল্লিক , শান্তিরাম মন্ডল , আলম শেখ , রাধাকান্ত শিকদার , পংকজ শিকদার ,পূর্নেন্দু মন্ডল , অভিরাম ব্যাপারী , বিএনপি নেতা গৌর বিশ্বাস , প্রান গোপাল বিশ্বাস ,অরুন মহলী , গোবিন্দ বিশ্বাস , দাউদ শেখ , নরেশ দাস , লিটন মল্লিক , বিধান দাস , দিপংকর বিশ্বাস , পাপলু ফকির , মোস্তাইন শেখ , নির্মলেন্দু মন্ডল প্রমূখ।
খেলার সার্বিক পরিচালনা করছেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com