1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিদ্যুৎ হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলে গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিদ্যুৎ হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

 

বগুড়া শহরে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখ হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলে’কে গ্রে’প্তার করেছে র‍্যাব। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা থেকে তাদের গ্রে’প্তার করা হয়।

গ্রে’প্তার আ’সামিরা হলেন, বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার আজিজুলের ছেলে রনি (৩৮) ও আ’সামি রনির ছেলে রুকু (১৯)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যম’কে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ১৩ জুন বিকালে বগুড়া শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পূর্বশত্রুতার জেরে রড, এসএস পাইপ ও ছু’রি’কা’ঘা’ত করে হ’ত্যা করা হয় দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকার দুলাল শেখের ছেলে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখকে। এঘটনায় নিহ’ত বিদ্যুৎ শেখের বাবা দুলাল শেখ বাদী হয়ে বগুড়া সদর থানায় হ’ত্যা মা’মলা দায়ের করেন৷

র‍্যাব আরো জানান, হ’ত্যা মা’মলা হওয়ার পর থেকেই আ’সামি গ্রে’প্তারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১২। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে র‍্যাব-১২ ও র‍্যাব-১ যৌথ অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে আসামিদের গ্রে’প্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেপ্তার এড়াতে আসামিরা এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু র‍্যাবের চৌকস টিমের অভিযানে তাদের গ্রে’প্তার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আ’সামিদেরকে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com