1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ, থানায় জিডি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানী থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ, থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৭ বার

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।

আজ (রোববার) এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন  বলেন, ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি।

dhakapost

এদিকে মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com