1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক্সপোর্ট টার্মিনাল স্থাপনের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আপনারা জানেন কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল এগুলো এক্সপোর্ট করা হয়। এটা কীভাবে এক্সপোর্ট করা হয় সেটা পরিদর্শন করেছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন কিছুদিন আগে এনবিআরে সমস্যা চলছিল। সেসময় আমাদের শাক-সবজি রপ্তানি করতে কিছুটা সমস্যা হয়েছিল। ফলমূল রপ্তানিতেও কিছুটা সমস্যা হয়েছিল। সে সময় আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সুতরাং এগুলো দেখতেই এখানে আসা। এ ছাড়া যেহেতু আমাদের রপ্তানি অনেক বেড়ে গেছে সেহেতু এখানে যে কোল্ড স্টোরেজ আছে সেটিকে বড় করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের যে নতুন এক্সপোর্ট টার্মিনাল করা হচ্ছে এখানে যদি কোনো মালামাল স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে সঙ্গে সঙ্গেই এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে।

উপদেষ্টা বলেন, বর্তমানে যদি বিমানে ওভারলোড হয় তাহলে যেসব মাল রেখে দিতে হবে সেসব মাল রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে। আমরা শুধু একটা-দুইটা আইটেমের মধ্যে থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের আইটেম রপ্তানি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com