1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসলামী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসলামী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

সভায় ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা অংশগ্রহণ করেন।

এছাড়া মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিসের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা এবং এএফপিএডির সমন্বয়কারী মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়িও এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান সভায় উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথভাবে অগ্রসর হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, মুসলিম ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com