1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শামসুল হুদার মৃত্যুতে টিআইবির শোক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শামসুল হুদার মৃত্যুতে টিআইবির শোক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬১ বার

টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ও টিআইবির ন্যায়পাল ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‌রোববার (৬ জুলাই) গণমাধ্যমে প্রেরিত টিআইবির এক শোকবার্তায় বলা হয়, ‘ড. এ টি এম শামসুল হুদা ২০১২ সালের এপ্রিল থেকে দুই মেয়াদে (৬ বছর) টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও নভেম্বর ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে শামসুল হুদা একজন সক্রিয় বোর্ড সদস্য ও ন্যায়পাল হিসেবে অমূল্য অবদান রেখেছেন। বিশেষ করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, তথা টিআইবির সার্বিক কার্যক্রমে তার সুচিন্তিত মতামত ও নীতি-পরামর্শ, নির্দেশনা ও সহায়তা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করেছে।

ইফতেখারুজ্জামান বলেন, শামসুল হুদার এই অবদানের জন্য টিআইবি তার প্রতি ঋণী। একজন কর্মনিষ্ঠ ও বরেণ্য দেশপ্রেমিক হিসেবে তিনি আমাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সারাদেশের সচেতন নাগরিক কমিটি (সনাক); ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস); অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও টিআইবি সদস্যদের পক্ষ থেকে আমরা শামসুল হুদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com