1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজ কি পারবে ইতিহাস গড়তে টাইগাররা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজ কি পারবে ইতিহাস গড়তে টাইগাররা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৯ বার

 

আজ পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ এখন ১-১ সমতায়। ফলে আজকের ম্যাচটাই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচে জয় পেলে লঙ্কান মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

এর আগে, ২০১৩ ও ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে দুইটি ওয়ানডে সিরিজ ড্র করেছিল টাইগাররা। তবে কখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি। এবার সেই অপুর্ণ ইতিহাস পূর্ণ করার সামনে বড় সুযোগ।

দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কলম্বোর জয় টাইগারদের এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ পাল্লেকেলেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

তবে সিরিজের শেষ ওয়ানডের আগে খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ দল। ম্যাচটি দিবারাত্রির হওয়ায় অনুশীলন করতে হয়েছে ফ্লাড লাইটের আলোয়। তবে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজ ছাড়াও স্কোয়াডের আরও ছয় ক্রিকেটারের।

২০২২ সালে এই মাঠে সর্বশেষ খেলা ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট পেলেও তার ইনজুরি গুরুতর নয়। ফলে আজকের ম্যাচে তার খেলা প্রায় নিশ্চিত। এতে করে একাদশ থেকে বাদ পড়তে পারেন লিটন দাস অথবা নাঈম শেখ।

এছাড়া বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে যেতে পারেন হাসান মাহমুদ।

আজকের এই ম্যাচে টাইগারদের জন্য শুধু সিরিজ জয়ই নয়, বরং ইতিহাস গড়ার হাতছানি। এখন দেখার পালা, লঙ্কা বধ্যভূমিতে জয় উদযাপন করতে পারে কি না বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/লিটন দাস/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com