1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৫ বার

 

বাংলাদেশের সামনে আজ একটি বিরল সুযোগ—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের লক্ষ্য যেখানে ইতিহাস লেখা, ঠিক সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে পাল্লেকেলের আকাশ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিশ্বস্ত আবহাওয়া সাইট আকুওয়েদার জানিয়েছে, দুপুর গড়াতেই বাড়বে আর্দ্রতা, আর বিকেল নাগাদ পাল্লেকেলের আকাশে থাকবে প্রায় ৭০ শতাংশ মেঘাচ্ছন্নতা। দিনের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা বাস্তবে আরও বেশি অনুভূত হতে পারে।

এই মাঠে বৃষ্টি যেন নিয়মিত অতিথি। সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে বেশ কয়েকটি ম্যাচেই বৃষ্টির প্রভাব ছিল উল্লেখযোগ্য। গত নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ এই মাঠে পরিত্যক্ত হয়েছিল। এমনকি শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রতিটি ম্যাচে ওভার কমাতে হয়েছিল বৃষ্টির কারণে। ফলে আজকের ম্যাচেও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

পাল্লেকেলের উইকেটে শুরুতে কিছুটা সহায়তা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয়ে যায়। তাই এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলগুলো তুলনামূলক বেশি সাফল্য পায়। ওয়ানডেতে এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৪২ রান; কিন্তু রান তাড়ার দলগুলোর সাফল্যের হার উল্লেখযোগ্য।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন দেখা যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ঊরুর চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ফিট না হলে তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। আর পেস আক্রমণে হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

গত দশ বছরে বাংলাদেশ মাত্র একবারই তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ হেরে পরে সিরিজ জিতেছে—২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে। আজ সেই সংখ্যাটা দুইয়ে নেওয়ার হাতছানি টাইগারদের সামনে।

ইতিহাসের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ, তবে পাল্লেকেলের আবহাওয়া যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে হয়তো কপালটাই হবে বাধা। সিরিজ জয়ের আশায় মুখিয়ে থাকা মিরাজরা তাই আজ মাঠে নামবেন শুধু প্রতিপক্ষ নয়, আকাশের বিরুদ্ধেও লড়াই করতে। অপেক্ষা এখন শুধুই সময়ের—কে হাসবে শেষ হাসি, টাইগাররা নাকি বৃষ্টি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com