
গতকাল দিবাগত রাতে বগুড়া ডিবি পুলিশের একটি টিম ১৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন সূত্রাপুর গোহাইল রোডস্থ এ জে আর কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান পরিচালনা করে ১১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন কে আটক করে।
আটক ব্যক্তি হলেন মোঃ সাদিক (২০), পিতা-মোঃ আব্দুস সালাম সেলিম, মাতা-মোছাঃ রোমানা, সাং-চক কানপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।