1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে তারেক রহমান উত্থাপিত ৩১ দফার বিলবোর্ড স্থাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে তারেক রহমান উত্থাপিত ৩১ দফার বিলবোর্ড স্থাপন

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮১ বার

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিলবোর্ড স্থাপন করা হয়েছে। একইদিন উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার উচ্চ বিদ্যালয়ের ওয়াশব্লক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে অস্থায়ী বিলবোর্ড স্থাপন করা হয়। পৌর ছাত্রদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে বিলবোর্ড স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নূরনবী, সিনিয়র সহ সভাপতি আসাদুল্লাহ, এনামুল, শাকিল প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com