1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ছাত্র শিক্ষক মানবতা সংঘের নতুন কমিটি ঘোষণা, এম এ বাসার রানা সভাপতি ও আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ছাত্র শিক্ষক মানবতা সংঘের নতুন কমিটি ঘোষণা, এম এ বাসার রানা সভাপতি ও আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার

 

বগুড়ার সেচ্ছাসেবী সংগঠন “ছাত্র শিক্ষক মানবতা সংঘ” এর নতুন কমিটি’র নাম ঘোষণা করা হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সংগঠনের সার্বিক কর্মকান্ড পরিচালনার জন্য সকল সদস্যের সম্মতিক্রমে ২০২৫-২০২৭ আগামী দুই বছর মেয়াদী নতুন কমিটি’র নাম ঘোষণা করা হয়। 

 

“ছাত্র শিক্ষক মানবতা সংঘ” এর নবনির্বাচিত সভাপতি এম এ বাসার রানা বলেন, “ছাত্র শিক্ষক মানবতা সংঘ” ২০২১ সাল থেকে মানবতার সেবায় কাজ করে আসছে। আমরা ইতোমধ্যে ইফতার কর্মসূচি, শীত বস্ত্র বিতরণ, তীব্র গরমে পানি বিতরণ, বন্যার্তের মাঝে সাহায্য, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সহ সামাজিক কাজে অবদান রেখে আসছি। আগামীতে “ছাত্র শিক্ষক মানবতা সংঘ” নবগঠিত সদস্যদের সাথে নিয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান বলেন, একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তার জন্য প্রয়োজন সঠিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করতে সকল সদস্যের সহযোগীতায় “ছাত্র শিক্ষক মানবতা সংঘ” কাজ করে যাবে।

“ছাত্র শিক্ষক মানবতা সংঘ” এর সহঃ সভাপতি মুহিত ইসলাম শুভ বলেন, যে মাটি থেকে আমরা উঠে এসেছি সেই মাটির প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সমাজের জন্য বেশি কার্যকরী হয়। মানব সেবায় সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com