
বগুড়ার শিবগঞ্জে ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিরামপুর গ্রামের ট্রাক চালকের স্ত্রীকে ৩ জুলাই গভীর রাতে একই গ্রামের আমজাদ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪০) কৌশলে তার শয়ন ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে বখাটে ফারুক পালিয়ে যায়। এব্যাপারে তার স্বামী বলেন, আমি গরীব মানুষ। ট্রাক চালাতে আমাকে বাহিরেই বেশি সময় থাকতে হয়। সেই সুযোগে ফারুক মোল্লা আমার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে। এব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।