1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া)
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৫ বার

গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে উদ্বোধন করা হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেউলি ইউনিয়নের গাংনগর বাজারে মেসার্স খোকন ট্রেডার্সে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শাহাদত জ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের মোকামতলা শাখার ব্যবস্থাপক নূর নেয়াজ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোঃ মুক্তার হোসেন এবং গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং এলাকার সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু হওয়ার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরে বসেই পাবে। এতে সময়, অর্থ এবং ঝুঁকি—সবই কমে আসবে।”

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সেন্টার থেকে স্থানীয়রা এখন সহজেই নগদ টাকা জমা ও উত্তোলন, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। এতে করে গ্রামীণ অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, গাংনগরবাসীর জন্য এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com