1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাণিজ্য ও বিনিয়োগে নিবিড় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাণিজ্য ও বিনিয়োগে নিবিড় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৬ বার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিবিড় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠককালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কার উদ্যোগের প্রতি চীনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং চিকিৎসা, পর্যটন, পানি ব্যবস্থাপনা ইত্যাদির মতো অনেক অগ্রাধিকারমূলক ক্ষেত্রে চীনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশে চীনের সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনের কথা স্মরণ করে তিনি টেক্সটাইল, জ্বালানি, হালকা প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য চীনের আগ্রহ প্রকাশ করেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য পররাষ্ট্র উপদেষ্টা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রোহিঙ্গা সংকটের জরুরি ও তাৎক্ষণিক সমাধানের জন্য বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত এবং এই বিষয়ে চীনের সমর্থন কামনা করেন। এ ছাড়া, জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে সমর্থন করার জন্য চীনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com