1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘বিএনপির অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’ স্লোগানে উত্তাল জবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘বিএনপির অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’ স্লোগানে উত্তাল জবি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৬ বার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায় সাহেব বাজার-তাঁতিবাজার-মিডফোর্ড হসপিটাল ঘুরে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; আমার ভাই খুন কেন?,তারেক রহমান জবাব দে; তারেক রহমান জবাব দে; মিটফোর্ড খুন কেন? বিএনপি জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’; ‘বিএনপি, চাঁদাবাজ; চাঁদা তোলে পল্টনে,ভাগ যায় লন্ডনে’— ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে দেশের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি মত বড় দল থেকে এ ধরণের কার্যক্রম কখনোই প্রত্যাশিত নয় বলেও উল্লেখ করেন তারা।

বিক্ষোভ মিছিলে আসা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “৫ আগষ্টের পর আমরা চেয়েছিলাম সাম্য, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। হাসিনা যাওয়ার বিকাল থেকে একটা দল চাঁদাবাজি শুরু করেছে। আবু সাঈদের ভাইরা মরে যায়নি,শহীদ ওয়াসিমরা মরে যায়নি, শহিদ সাজিদরা মরে যাইনি। প্রয়োজনে আবার জুলাই হবে।”

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ শশিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.নূর নবী বলেন, “এই পাথরটা আমার ভাইয়ের উপরে নয়, মনে হয়েছে আমার বুকের উপর পড়েছে। এই ক্যাম্পাসে যেমন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করেছে,ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি মিলফোর্ডে ঘটেছে।”

ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, “৫ই আগষ্টের পর আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসে চেয়েছিলাম। আমাদের সহযোদ্ধাদের মারলে আমরা বসে থাকব না। সারাদেশে যে নৈরাজ্য নেমে এসেছে তা হতে দেবো না। প্রয়োজনে আবার জুলাই আসবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com