1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীর জন্য একুশে পদক ২৪ প্রত্যাশীঃ তমদ্দুন মজলিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীর জন্য একুশে পদক ২৪ প্রত্যাশীঃ তমদ্দুন মজলিস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার

মোঃ শাকিল সরকার, ভালুকা ময়মনসিংহ:

গত ২৪/১২/২৩ ইং ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর বাসা হোছেন নগর ভিলায় তমদ্দুন মজলিস এর মাতৃভাষা পদক -২০২৩ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তমদ্দুন মজলিস প্রতি বছর ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিকে মাতৃভাষা পদক দিয়ে থাকেন। ২০২৩ সালের জন্য মাতৃভাষা পদক দেওয়ার জন্য মনোনীত করেছিলেন- সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটির সহ সভাপতি, ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীকে। মাতৃভাষা পদক হস্তান্তর অনুষ্ঠানে ভারচুয়ালী বক্তব্য রাখেন- তমদ্দুন মজলিস এর সভাপতি, সাবেক কোটনৈতিক, ড. মোহাম্মদ সিদ্দিক, তমদ্দুন মজলিস এর সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জামিল আহমেদ, তমদ্দুন মজলিস এর সদস্য, মোহাম্মদ তওহিদ খান, ঢাকা মহানগর- তমদ্দুন মজলিস এর সাধারণ সম্পাদক- এম. এইচ সুজন মাহমুদ সহ বিশিষ্টজনেরা। বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে আবেদন রাখেন, “যেন ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীকে রাষ্ট্রীয়ভাবে ( একুশে পদক- ২০২৪ প্রদানের মাধ্যমে) সম্মানিত করা হয়। ” বাদেশী সাহেব সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ও তমদ্দুন মজলিস এর নেতা হিসাবে- মহান ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com