1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭৩ বার

বোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।তিনি আরও বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা, বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবেও না।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com