1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ফারুক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ফারুক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬০ বার

সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে জামায়াতে ইসলাম সহযোগিতা করছিল, তাদের তিনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছে। এক-এগারোর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনও পঞ্চম, ষষ্ঠবারের মতো যারা আজকে আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, তা রুখে দেওয়া হবে।

১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট উল্লেখ করে তিনি আরও বলেন, দয়া করে আবার নতুন করে আমাদের মাঠে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। ১৬ বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ব্যাপারও সহ্য করেছি। কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ আমার নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে তিনি খ্যাতিমান রাজনীতিবিদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com