1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভালুকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ যৌথবাহিনীর তল্লাশিকালে গাঁজাসহ আট'ক-২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভালুকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ যৌথবাহিনীর তল্লাশিকালে গাঁজাসহ আট’ক-২

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার

ময়মনসিংহের ভালুকা থানার এসআই মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ভালুকা মডেল থানার জিডি নং-৯৩৭, তাং-১৪/০৭/২০২৫ ইং মূলে ভালুকা থানা এলাকায় সেনাবাহিনীদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করার সময় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করে আড়াই কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রা:) লিমিটেড কারখানার সামনে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময়, রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি গাঁজা জব্দ ও দুই ব্যক্তিকে আ’ট’ক করা হয়, পরে জব্দকৃ’ত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃ’ত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) ও ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রামের গহরের ছেলে আনু (৩৪)। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানার মামলা নং- ২৭, তারিখ-১৫/০৭/২০২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা নেওয়া হয়েছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com